
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা
মন জানো না
একজনে ছবি আঁকে এক মনে ও মন
আরেকজনে বসে বসে রং মাখে
ঐ আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা
তোমার ঘরে …….
এক জনে সুর তোলে এক মনে ও মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে
আবার বেসুরা সুর ধরে দেখো কোন জনা
রস খাইয়া হইয়া মাতাল
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখো কোন জনা
তোমার ঘরে …….