
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে….. ঘুণে করলো জড়ো জড়
আমি কি করে বাস করিবো এই ঘরে রে….
তুই সেই আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে
তুই সেই
তিন তক্তার এই নৌকা খানি
গাঙ্গে গাঙ্গে চুয়ায় পানি
আমি কি করে সেচিব নৌকার পানি
তুই সেই আমার মন
মন তোরে ……
আসি রাইতে ভবের মাজারে
ও মন রে স্বপ্ন দেইখা রইলি ভুলে…
আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে…
হায় রে তুই সে আমার মন
মন তোরে