বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে
হাঁটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখিনা যে।
তোমায় নিয়ে কত স্বপ্ন
আজ কোথায় হারাই
পুরানো গানটার সুর
আজ মোরে কাঁদায়।
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
আমি তো বসে ছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
চলে গেছো কোথায় আমায় ফেলে বহু দূর।
