মানবেন্দ্র মুখোপাধ্যায়ের এই গানটি আমার খুবই প্রিয়। আমার মনে হয় শুধু আমারই না আরও অনেকের প্রিয় গানের তালিকায় এটা পাওয়া যাবে। আজ শুনতে শুনতে গানের কথাটা লিখলাম। সাথে গানটির একটি ভিডিও শেয়ার করলাম।
ময়ূরকণ্ঠী রাতেরও নীলে
আকাশে তারাদের ঐ মিছিলে
তুমি আমি আজ
চল চলে যাই
শুধু দু’জনে মিলে
আকাশে তারাদের ঐ মিছিলে
তুমি আমি আজ
চল চলে যাই
শুধু দু’জনে মিলে
হয়তো পাবো না
পথের ঠিকানা
তবু যাব আজ ছাড়িয়ে সীমানা
সাথী যদি হও পাশে থেকে মোর
করিনা ভয় নিখিলে
পথের ঠিকানা
তবু যাব আজ ছাড়িয়ে সীমানা
সাথী যদি হও পাশে থেকে মোর
করিনা ভয় নিখিলে
আকাশ যদি ঢাকে ঘনঘটায়
তারারা মেঘে মেঘে হারিয়ে যায়
যা আছে থাকনা
করি না ভাবনা
আঁধারে কুয়াশায় হারিয়ে যাব না
তারারা মেঘে মেঘে হারিয়ে যায়
যা আছে থাকনা
করি না ভাবনা
আঁধারে কুয়াশায় হারিয়ে যাব না
মনেরও আলোয় চিনে নেব পথ
তুমি ভরসা দিলে
তুমি ভরসা দিলে
ময়ূরকণ্ঠী রাতেরও নীলে
আকাশে তারাদের ঐ মিছিলে
তুমি আমি আজ
চল চলে যাই
শুধু দু’জনে মিলে
—————————– মানবেন্দ্র মুখোপাধ্যায়
